গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ইসকন নিষিদ্ধের আর্জি খারিজ,বন্ধ সেন্টার 

    বাংলাদেশে ইসকন নিষিদ্ধের আর্জি খারিজ,বন্ধ সেন্টার 

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির পর এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট।মামলা দায়ের করেছিলেন পেশায় আইনজীবী মনিরুজ্জামানইI বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে।

     

    আদালতের কাছে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানায় অ্যাটর্নি জেনারেলের দফতর। তখনই আদালত জানিয়েছে, স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনও নির্দেশ দেবে না। সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। উদ্বেগ শীঘ্রই দূর হবে বলে আশা রয়েছে। আদালত জানিয়েছে, সরকারের পদক্ষেপে সন্তুষ্ট বিচারপতিরা। তাই নির্দেশ দেওয়া থেকে বিরত থাকেন তাঁরা। অন্যদিকে, বাংলাদেশের শিবচরে ইসকনের একটি সেন্টার জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন সংগঠনের মুখপাত্র রাধারমণ দাস। খবর, ঢাকার মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ইসকনের একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অফিস শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত। অভিযোগ, সেখান থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি-সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়। রাধারমণ দাস জানিয়েছেন, বাংলাদেশের শিবচরের ইসকন নামহাট্টা সেন্টারটি জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা হলে পুলিশ ও সেনা তা আটকায় এবং সেখানকার ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

     

    ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট মুখপাত্র রাধারমন দাস বলেছেন, ইসকনকে নিষিদ্ধ করার চেষ্টায় তাঁরা চিন্তায় পড়ে গেছিলেন। বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্তেরা কোথায় যাবেন। অনেক মন্দির এবং সেন্টার রয়েছে সেখানে ।