
বেসরকারি স্কুলে লাগামহীন ফি বৃদ্ধি রুখতে বিল আনতে চলেছে রাজ্য। মঙ্গলবার বিধানসভায় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বিধানসভায় বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বেসরকারি স্কুলের অত্যাধিক ফি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাবে শিক্ষামন্ত্রী জানয়েছেন স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের ওপর চাপ, কাচ ভেঙে পড়া থেকে শুরু করে নানা অভিযোগ তাঁদের কাছে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা ভেবেছেন। সেই প্রেক্ষিতেই আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি আটকাতে একটি বিল আনতে চলেছে বলে জানিছেন ব্রাত্য বসু। রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলগুলোয় লাগামছাড়া বেতন নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। কখনও হাইকোর্ট, কখনও প্রশাসন কড়া পর্যবেক্ষণ সামনে এসেছে একাধিকবার। এরপর ২০২৩-এ বিধানসভায় এই ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিশন গঠনের কথা জানিয়েছিলেন।
কিন্তু তারপর ২ বছর কেটে গেলেও কোনও পদক্ষেপ হয়নি। এবার কার্যত একই কথা বলেছেন শিক্ষামন্ত্রী।








