গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

    দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

    0
    52
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডের তারকা জুটি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না,বিদেশ সফর শেষ করে মুম্বাই ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

    বিদেশ সফর শেষে সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পর জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।আহতদের দ্রুত সহায়তার ব্যবস্থাও করেন অক্ষয় কুমার নিজেই।

    ঘটনাস্থলে মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।