গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News ধর্ষণকারীদের লুকাতে নির্যাতিতার দোষ দেখছেন মুখ্যমন্ত্রী : বিজেপি

    ধর্ষণকারীদের লুকাতে নির্যাতিতার দোষ দেখছেন মুখ্যমন্ত্রী : বিজেপি

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী নির্যাতিতাকে দোষারোপ করে, ধর্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছেন। বেশি রাতে মেয়েদের বাইরে বেরনো উচিত নয়। দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে তাঁকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা।

    সোফিয়া কুরেশিরা যুদ্ধ করছেন, আর মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে ঘরে থাকতে বলছেন। মেয়েরা রাত জেগেছে, আর উনি রাতে ঘরবন্দ হয়ে থাকতে বলছেন। বিজেপি বিধায়ক। অগ্নিমিত্রা পাল মখ্যমন্ত্রীর মানসিকতাকে তালিবানের সঙ্গে তুলনা করেছেন। তাঁর প্রশ্ন তাহলে মহিলা চিকিৎসক, নার্স কিংবা আইটি সেক্টরের কর্মীরা রাতে রেবরেন না।

    লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিতাদের কথায় মুখ্যমন্ত্রী নির্যাতিতাকে দোষারোপ করে ধর্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।