গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata প্রধানমন্ত্রীর সফরের দিনই দিল্লি গেলেন দিলীপ ঘোষ

    প্রধানমন্ত্রীর সফরের দিনই দিল্লি গেলেন দিলীপ ঘোষ

    0
    133
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দলকে অস্বস্তিতে ফেলতে চান না, তাই প্রধানমন্ত্রীর সফরের দিনই দিল্লি গেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিছুটা অভিমানের সুরে দিলীপ বলেছেন, দল ডাকেনি, তাই যাচ্ছেন না, হয়তো দল চায়ও না তিনি যান।
    গেলে হয়তো অস্বস্তি বাড়বে। কেন প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ? এর উত্তরে শুধু বলেছেন কর্মীরা ডেকেছিলেন, তাই তিনি হ্যাঁ করেছিলেন। কিন্তু পার্টি ডাকেনি।
    এদিন যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, কোন পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছেন? উত্তরে একবারও তিনি বিজেপির নাম উচ্চারণ করেননি। তিনি শুধু বলেছেন পার্টির কাজে দিল্লি যাওয়া।