
২৯ মে-এর পর দু মাসের মধ্যেই ফের পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে তাঁর পরপর দুটি অনুষ্ঠান রয়েছে-প্রথমে প্রশাসনিক পরে রাজনৈতিক।
প্রায় ৩ কিলোমিটার রোড শো করার কথাও রয়েছে তাঁর। দুপুর আড়াইটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তারপর জোড়া সভা এবং পশ্চিমবঙ্গের জন্য তিনি ঘোষণা করতে চলেছেন প্রায় সাড়ে পাচ হাজার কোটি টাকার প্রকল্প। মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে-বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্প-এর শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি অংশের উদ্বোধন।
রয়েছে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ডাবল লাইনের উদ্বোধন, সেতু ভারতম প্রকল্পে তোপসি ও পাণ্ডবেশ্বর-এই দুই জায়গায় নির্মিত দটি রোড ওভার ব্রিজের উদ্বোধনও থাকছে তালিকায়। বৃহস্পতিবার রাতেই এক্স হ্যান্ডেল পোস্টে বাংলা হরফে লেখা বার্তায় তিনি দুর্গাপুরের জনসভায় যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি।







