
দত্তপুকুরে কাটা মুণ্ডু কাণ্ডে নয়া তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। প্রেম নয়, চুরি করা সোনার ভাগ নিয়ে বচসার জেরেই খুন হতে হয়েছে লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা হজরত লস্করকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত জলিলকে জেরা করতেই নয়া তথ্য প্রকাশ্যে এসেছে। জলিল আরও জানিয়েছে- মত হজরত লস্কর, ওয়াবদুল গাজি এবং জলিল সকলেই পেশাদার চোর ছিলেন। সম্প্রতি প্রায় ৪০০ গ্রাম সোনা চরি করেন তারা। অভিযোগ হজরত অন্যদের ঠকিয়েছিলেন। সেই থেকেই নাকি বিবাদের সূত্রপাত। নিজের বাড়িতে ডেকে হজরতকে অজ্ঞান করে জলিল। তারপর মাঠে নিয়ে গিয়ে ধড় থেকে মাথা আলাদা করে অভিযুক্তরা।
প্রমাণ লোপাটে সরিয়ে দেওয়া হয়েছে মাথা। যদিও কাটা মুণ্ডুর এখনও খোঁজ পায়নি পুলিশ।









