গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সিদ্দারামাইয়া : বেঙ্গালুরু-মাইসুরুতে তল্লাশি ইডি-র 

    সিদ্দারামাইয়া : বেঙ্গালুরু-মাইসুরুতে তল্লাশি ইডি-র 

    0
    113
    মুডা জমি দুর্নীতি মামলায় পরিবার-সহ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নাম জড়িয়েছে। সেই সূত্র ধরেই এবার বেঙ্গালুরু এবং মাইসুরুর একাধিক স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।
    জানা গিয়েছে, বেঙ্গালুরু ও মাইসুরুর আটটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। ইতিমধ্যে, মাইসুরুর যে সমাজকর্মী প্রথম ওই জমি কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন, তাঁকেও তলব করেছে ইডি। মামলা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সমেত তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থার দফতরে।চলতি মাসের শুরুতেই এই মামলায় প্রথম দফার অভিযান চালিয়েছিল ইডি। সে সময় মাইসুরুতে মুডার অফিস-সহ আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। বেঙ্গালুরু আঞ্চলিক অফিসে মুডার কিছু নিচুস্তরের আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।প্রসঙ্গত, মুডার এই জমি দুর্নীতি মামলাতেই নাম জড়ায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার।
    সঙ্গে তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করেন স্নেহাময়ী কৃষ্ণ নামে এক সমাজকর্মী।
    ছবি  সৌজন্যে : এক্স