গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাজভবনের অদূরে ইম্ফল কলেজের বাইরে গ্রেনেড

    রাজভবনের অদূরে ইম্ফল কলেজের বাইরে গ্রেনেড

    0
    180

    এবার মণিপুরে রাজভবনের অদূরে ইম্ফল কলেজ গেটের বাইরে গ্রেনেড উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে রাখা ছিল হাতে লেখা একটি নোটও।

     

    যে কলেজের সামনে গ্রেনেড পাওয়া গিয়েছে, সেটি রাজভবনের থেকে মাত্র ২০০ মিটার দূরে। জানা গিয়েছে, ইম্ফলের ঘনাপ্রিয়া মহিলা কলেজের গেটের কাছে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। বম্ব স্কোয়াডও আসে। তারপর গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের কর্মীরা। সেই গ্রেনেডের সঙ্গে পাওয়া কাগজে লেখা ছিল, ফ্যাসিবাদী শিক্ষাব্যবস্থার বর্জন করুন। সর্বহারা পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষার দাবির আন্দোলনের অধিকারকে সম্মান করুন। কে বা কারা রাতের অন্ধকারে কলেজ গেটের বাইরে গ্রেনেড রেখে গিয়েছিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। কেউ এখনও ঘটনার দায় স্বীকার করেননি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে আসছে।

     

    মণিপুরের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থসন্ধানী মানুষ এমন তোলা চেয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

     

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল