
দেশের অপ্রত্যাশিত ফলের মধ্যেই ওড়িশায় বিজেপির নেতৃত্বে পালা বদল।গত ২৪ বছর ধরে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার পতন হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে।
মঙ্গলবার সকাল থেকে বিধনাসভার ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেডিকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। দুপুরের মধ্যে ছুঁয়ে ফেলে ৭৪-এর ম্যাজিক ফিগার।ফলে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করবে বিজেপি।আর এই ট্রেন্ড থেকে স্পষ্ট, এবার ওড়িশাবাসী বিজেডি নয় বিজেপির উপরেই আস্থা রেখেছেন।আড়াই দশকের মুখ্যমন্ত্রী তথা বিজেডির প্রতিষ্ঠাতা-প্রধান নবীন পট্টনায়কের অসুস্থতা, ভোটের আগে থেকেই চর্চায় ছিল। তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল।এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই আবহে নবীন পট্টনায়ক সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, তাঁর উত্তরসূরি রাজ্যের জনগণই নির্ধারণ করবে।কিন্তু বিধানসভা ভোটের ফল প্রকাশ হতেই দেখা গিয়েছে, বিজেডির উত্তরসূরি হিসেবে বিজেপিকেই নির্বাচিত করেছে ওড়িশা।









