গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বারাণসীতে হ্যাটট্রিক, কমল মোদীর ভোট 

    বারাণসীতে হ্যাটট্রিক, কমল মোদীর ভোট 

    0
    164
    Hat trick in Varanasi Kamal Modis vote
    Hat trick in Varanasi Kamal Modis vote
    হ্যাটট্রিক প্রত্যাশিত ছিলই। বারাণসী কেন্দ্রের বিপুল ভোটে জয় পেলেও গতবারের মার্জিনের থেকে ভোট কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
    এবারে নিতকতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে দেড় লাখেরও বেশি ব্যবধানে জিতেছেন তিনি। ২০১৪ সালে প্রথমবার বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর মসনদে বসেন নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হয়। তারপর ২০১৯ সালেও বারাণসী কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সেবারে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এসপি প্রার্থী শালিনী যাদব। তাঁর থেকে ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন নরেন্দ্র মোদী। এবারেও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকলেও, ভোটের মার্জিন নিয়ে চর্চা শুরু হয়েছে।একথা ঠিকই, ইন্ডিয়া জোটের সঙ্গে জোর টক্করে গিয়েও যে এনডিএ এগিয়ে থাকতে পারল তার পিছনে ফ্যাক্টর নরেন্দ্র মোদী ম্যাজিক’ই। তবু এবারের লোকসভা নির্বাচনে ব্র্যান্ড নরেন্দ্র মোদী জোর ধাক্কা খেয়েছে।তৃতীয়বার নরেন্দ্র মোদীর হাতেই দেশের ভার দিতে চলছে জনতা। তবে ভোটগণনার বলছে, ২০১৪ এবং ২০১৯-এর মতো এবার আর সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তাঁর দল বিজেপি।