গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৩ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের 

    ৩ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের 

    0
    54
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আন্দামান নিকোবর , গোয়া , ছত্তিশগড় রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। দেশজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন।

    তা নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন ও জ্ঞানের কুমার। শীর্ষ আদালতে হয়েছে একাধিক মামলা। তদসত্ত্বেও সুষ্ঠু ভাবে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, ইতিমধ্যে যা সম্পন্ন হয়েছে, তা আটকে রাখা যাবে না।

    তবে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে। শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে যাতে প্রতিটি জেলায় কয়েক জন কর্মরত বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক নিয়োগ করা হয়। তাঁদের তত্ত্বাবধানে কোনো অসঙ্গতি থাকলে সেই নথি পরীক্ষা করা হবে।