গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports অধিনায়ক হয়ে পর্তুগাল স্কোয়াডে রোনালদো

    অধিনায়ক হয়ে পর্তুগাল স্কোয়াডে রোনালদো

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স

    নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের শেষ ম্যাচে খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো।

    ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ-জোয়াও নেভেসরা।২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। যেখানে সিআরসেভেন অধিনায়ক হিসেবে ফেরার কথা রয়েছে।মার্চের শেষ সপ্তাহে পর্তুগালের দুটি ম্যাচের আগে অবশ্য যথেষ্ট সময় আছে। সে কারণে দেরি হবে স্কোয়াড ঘোষণায়ও। তবে আসন্ন দুটি ম্যাচে পর্তুগালের ২৬ সদস্যের দলে রোনালদোর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হবে নিশ্চিত করা হচ্ছে। আগামী ২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং ১ এপ্রিল আটলান্টায় আমেরিকার বিপক্ষে লড়বে রবার্তো মার্টিনেজের দল। আসন্ন দুই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন পর্তুগিজ কোচ।এদিকে ২০২৫ সালে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে পর্তুগালকে ট্রফি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনালদোর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন। বিশ্বকাপে তারা কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।প্রসঙ্গত, ৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে।

    জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬২। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৮ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।