গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দুর্নীতির কথা এখন অভিষেকই বলছেন: জহর

    দুর্নীতির কথা এখন অভিষেকই বলছেন: জহর

    0
    107
    যখন দুর্নীতির কথা বলেছিলেন, তখন তৃণমূলের ভাল লাগে নি। এখন তৃণমূলের ২ নম্বর নেতাই অভিযোগ করছেন। মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই ফের সরব জহর সরকার।
    তিনি বলেছেন নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ মেয়র তাঁর সঙ্গীকে বাঁচাচ্ছেন। দয়া করে দলটাকে সাফ করতে বলে পোস্ট করেছেন তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ এনে শেক্সপিয়র থানায় মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্দে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। বিষয়টি সামনে আসতে শুক্রবার জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে।