গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মোদী পাকিস্তানে গেলে ভারতীয় দল কেন নয় : তেজস্বী  

    মোদী পাকিস্তানে গেলে ভারতীয় দল কেন নয় : তেজস্বী  

    0
    14996
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারলে ভারতীয় দল কেন খেলতে যেতে পারে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
    চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না ভারত। সেই নিয়ে তুমুল টানাপোড়েন চলছে ক্রিকেটমহলে। এই পরিস্থিতিতে লালুপ্রসাদ যাদবের পুত্র বলেছেন, খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা উচিত নয়। পাকিস্তানের উচিত ভারতে খেলতে আসা, ভারতেও উচিত পাকিস্তানে যাওয়া। খেলা মানে তো আর যুদ্ধ নয়।এরপরে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরকে নিশানা করে আরজেডি নেতা বলেছেন, প্রধানমন্ত্রী যদি বিরিয়ানি খাওয়ার জন্য পাকিস্তানে যান তাহলে সেটা ভাল। কিন্তু ভারত ক্রিকেট খেলতে গেলে সেটাকে ভুল বলা হবে। এটা মোটেই ভাল নয়।
    উল্লেখ্য, গত মাসে ইসলামাবাদে এসসিও সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রী সেখানে যাননি। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া