গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা বেলঘরিয়ায়

    প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা বেলঘরিয়ায়

    0
    14950
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে।

    বেলঘরিয়ার আর্যনগর অনুপমা রোডে হঠাৎ করে এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা। সম্বিত ফিরতে তারাই কোনওরকমে মহিলাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছে। পুলিশ আসার পর অগ্নিদগ্ধ মহিলাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সাগরদত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর ওই মহিলা খড়দহের বাসিন্দা।

    বেলঘরিয়ায় বাজার করতে গিয়েছিলেন। আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালায় স্বামী ও তাঁর দুই বন্ধু। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।