গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইটালিতে ভারতীয়র মৃত্যুতে কড়া পদক্ষেপের দাবি 

    ইটালিতে ভারতীয়র মৃত্যুতে কড়া পদক্ষেপের দাবি 

    0
    119
    Strict action is demanded in the death of Indian in Italy
    Strict action is demanded in the death of Indian in Italy
    ইটালিতে ভারতীয় যুবকের মৃত্যুতে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত। জানা গিয়েছে, রোমের একটি শস্যখেতে কাজ করতেন ৩১ বছর বয়সি সৎনাম সিং।
    সেখানেই কাজ করার সময় ফল কাটার যন্ত্রে একটি হাত কাটা পড়ে যায় তাঁর। ওই অবস্থায় খেতের মালিক অ্যান্তনিও লোভাতো সৎনাম সিং ও তাঁর স্ত্রীকে একটি ভ্যানে বসিয়ে সেখান থেকে নিয়ে এসে রাস্তার ধারে রেখে দিয়ে পালিয়ে যায়।পরে এক সহকর্মীর উদ্যোগে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনিও সেখান থেকে পালিয়ে যান। সৎনাম সিং অসহায় স্ত্রী যখন জানতে চান, কেন তিনি এমন করছেন। তখন তাদের বলা হয় সৎনাম সিং যেহেতু স্থায়ী কর্মী নন তাই এমন করা হচ্ছে। ইতিমধ্যে অ্যান্তনিও লোভাতোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।এদিকে, ইটালির ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সৎনাম সিংয়ের মৃত্যুতে ইটালি কড়া পদক্ষেপ গ্রহণ করুক। যারা এর জন্য দায়ী তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। তাঁরা ওই যুবকের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁর দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।অন্যদিকে, পার্লামেন্টে এই ঘটনা তুলে ধরেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেখানে মৃত সৎনাম সিংকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। অমানবিক ও বর্বরোচিত ঘটনা বলে উল্লেখ করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।