গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ৭৯ হাজারের গণ্ডি পেরিয়ে সেনসেক্সে নজির 

    ৭৯ হাজারের গণ্ডি পেরিয়ে সেনসেক্সে নজির 

    0
    218
    A precedent in Sensex crossing the 79 thousand barrier 1
    A precedent in Sensex crossing the 79 thousand barrier 1
    ৭৯ হাজারের গণ্ডি পেরিয়ে নতুন নজির গড়েছে সেনসেক্স।একইসঙ্গে সর্বকালের সেরা সূচকে পৌঁছে গিয়েছে নিফটিও।
     বৃহস্পতিবার সকালে বাজার খোলার পর থেকেই উর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটির সূচক। মূলত ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোর শেয়ারে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকেই নতুন নজির গড়ে সেনসেক্স। ৩৩৯.৫১ পয়েন্ট বেড়ে প্রথমবার ৭৯ হাজার ছুঁয়ে যাক সূচক। একটা সময় সূচক দাঁড়িয়েছিল ৭৯ হাজার ১৩.৭৬-তে। মূলত আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের চাহিদায় বৃদ্ধির জন্যই এই নজির।অন্যদিকে, সর্বকালের সেরা সূচকে পৌঁছে যায় নিফটিও। ২৩ হাজার ৯৬৬.৪০ পয়েন্ট ছুঁয়ে ফেলে নিফটির সূচক। এদিন সকালে নিফটি বাড়ে ৯৭.৬ শতাংশ। সর্বোচ্চ লাভবান সংস্থাগুলোর মধ্যে রয়েছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকারীরা।