গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকায় নাগরিকত্ব পেতে খরচ হবে ৪৩ কোটি

    আমেরিকায় নাগরিকত্ব পেতে খরচ হবে ৪৩ কোটি

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এ বার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা! ওই পরিমাণ টাকা দিলেই মিলবে গোল্ড কার্ড, যা আমেরিকায় নাগরিকত্বের প্রমাণ।
    এত দিন গ্রিন কার্ড-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। এ বার চালু হতে চলেছে গোল্ড কার্ড। এই কার্ড গ্রিন কার্ড-এরই প্রিমিয়াম সংস্করণ।ট্রাম্পের কথায়, আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তাঁরা সফল হবেন। ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে।
    এর জন্য আমেরিকান কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন না ট্রাম্প। তবে কী ভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।