
জাতীয় শিক্ষা নীতি ২০২০ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। সংস্থার তরফে এক বিবৃতি বলছে, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এ সংক্রান্ত নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত চেয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ। সংস্থার ওয়েবসাইটে আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে মতামত জানানো যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
খসড়া অনুসারে, প্রথম দফার পরীক্ষার সূচি ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে। দ্বিতীয় দফায় ৫থেকে ২০ মে-র মধ্যে।সিবিএসই জানিয়েছে, পরীক্ষার্থীদের ভাল ফলের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই পদ্ধতি পরিবর্তন।






