
জমা জল নিয়ে ধুন্ধুমার হাওড়ার জগদীশপুর। স্থানীয়রা রাস্তা অবরোধ করতেই চলল পুলিশের লাঠি। জানা গিয়েছে হাওড়ার জগদীশপর দেবীরপাড়া এলাকায় বেশকিছুদিন ধরেই জল জমে রয়েছে।
জল ডিঙিয়েই সব কাজ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ না হওয়ায় শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে লিলুয়া থানা, জগদীশপুর আউটপোস্ট পুলিশ এবং র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ তলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। জুতো নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়।
এরপরেই পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। ঘটনায় ৩ মহিলা সহ ৫ জনকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ।









