গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata চাকরি বিক্ষোভের আঁচ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে

    চাকরি বিক্ষোভের আঁচ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে

    0
    148
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিকাশভবনে চাকরিহারাদের অবস্থানের মধ্যে বৃহস্পতিবার দুপুরে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে রাস্তায় বসে চাকরির দাবিতে স্লোগান তুলেছেন চাকরিহারাদের আরেকটি অংশ।
    যদিও যাঁরা বিক্ষোভদেখাচ্ছেন তাঁরা যোগ্য হিসেবে এখনও চিহ্নিত নন। দীর্ঘ একমাস তাঁরা স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানে রয়েছেন। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরা মিছিল করে এসে ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে পড়েন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যোগ্যদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ চালিয়ে যেতে বলেছেন। কিন্তু এই অংশটি এখনও যোগ্য হিসেবে চিহ্নিত হননি।
    তাঁদের দাবি শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আইনজীবীর সঙ্গে কথা বলে বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।