গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল 

    হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল 

    0
    149
    Kejriwal in the Supreme Court against the order of the High Court
    Kejriwal in the Supreme Court against the order of the High Court

    দিল্লির হাইকোর্টের জামিন স্থগিতের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আপ প্রধানের আইনজীবী জানিয়েছেন, সোমবারই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা।

    বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জামিন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে ইডি দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের। ইডির আর্জি ছিল, বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। শেষ পর্যন্ত সেই মতোই দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে।অর্থাৎ, ততদিন পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে আবগারী দুর্নীতি মামলায় অভিযুক্ত আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে।  এই অবস্থায় জামিন পেতে দিল্লির মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি।