গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment অশান্ত মন সামাল দিতে ধ্যান : সামান্থা

    অশান্ত মন সামাল দিতে ধ্যান : সামান্থা

    0
    106
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন।এরপর মায়োসাইটিসের মতো স্নায়ুর জটিল রোগেও ভুগছেন। তবে ধীরে ধীরে যাবতীয় পিছুটান কাটিয়ে উঠছেন।

    চেষ্টা করছেন নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার। অশান্ত মন সামলে নিতে কি করেন এবার সম্প্রতি সে বিষয়ে কথা বলেছেন তিনি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সামান্থা,যেখানে তিনি স্পষ্ট বলেছেন,কোনোভাবেই নিজের মনের মধ্যে চলা উথাল-পাথাল ভাবনাকে গুরুত্ব দেওয়া যাবে না। অভিনেত্রীর মতে, কৌশলটি খুব সহজ, প্রথমে নিজের চিন্তাভাবনাগুলো অনুধাবন করতে হবে।তার পর সেগুলোকে ভাসিয়ে দিতে হবে। কোনোভাবেই তার মধ্যে জড়িয়ে পড়া যাবে না।আর এই বিষয়ে সব থেকে কার্যকর পদ্ধতি হল ধ্যান।সামান্থা লিখেছেন,তাঁর জীবনে ধ্যান একটা একটি আশ্রয় হয়ে উঠেছে,নিজের ভিতরে থাকা স্থির, শান্তির সমুদ্রে ফেরার পথ।পৃথিবী যতই অস্থির হয়ে উঠুক, তিনি জানেন তাঁর ভিতরে সেই শান্ত বিন্দুটি সব সময় রয়েছে, তাঁরই জন্য অপেক্ষা করছে।যখনই নিজের কাছে ফেরার এই পথ চিনে ফেলবেন, তখনই বাইরের সমস্ত গোলযোগ স্তিমিত হয়ে যাবে।শুধু নিজের জন্য না, সামান্থা সবাইকে এই পদ্ধতি অনুসরণের কথা বলেছেন। তাঁর দাবি,এই বিশেষ অভ্যাসের জন্য কোনও বিশেষ পন্থা নেই। যে কোনও সময়, যে কোনও জায়গায় আত্মস্থ হতে পারলেই অপার শান্তি। সে জন্য শুধু শান্ত হয়ে বসে নিজের চোখ দু’টি বন্ধ করে ফেলতে হবে, তার পর গভীর শ্বাস নিতে হবে। উল্লেখ্য,২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই,তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে নভেম্বরে বিয়ে সারেন নাগা-শোভিতা।

    এদিকে মাস খানেক আগেই মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত সিটাডেল: হানি বানি। বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে এ ছবি খুব সাফল্য না পেলেও ফিরে তাকাতে নারাজ সামান্থা। বরং তিনি চান এগিয়ে যেতে।