
চোট কাটিয়ে ফিরেই ফের আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।তবে পারফরম্যান্সের জন্য নয়,বরং হাত দিয়ে বিতর্কিত এক গোল করে লাল কার্ড দেখার কারণে।
এর আগে ১ জুন ব্রাজিলিয়ান লিগের ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্রতিপক্ষ ছিল বোতাফোগো।ম্যাচটি সান্তোসের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ,তবে শেষ হাসি হেসেছে বোতাফোগোই। ১-০ গোলে হেরে আরও চাপের মুখে পড়ে সান্তোস।তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নেইমারের করা হাত দিয়ে গোল যা শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তে বাতিল হয়ে যায় এবং নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে তিনি সান্তোসের হয়ে বল জালে পাঠান এবং উদযাপনও শুরু করেন। কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক।বোতাফোগোর খেলোয়াড়রা অভিযোগ তোলেন,নেইমার হাত দিয়ে গোল করেছেন। রেফারি ভিডিও রিপ্লে দেখে অভিযোগের সত্যতা পান এবং নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান। রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বলটি সত্যিই নেইমারের হাতে লেগেই জালে প্রবেশ করেছে। ফলে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ৮৬ মিনিটে গোল করে বোতাফোগো এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।ম্যাচ শেষে অনুশোচনায় কষ্ট পেতে দেখা যায় নেইমারকে। ফ্যান ও সতীর্থদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো ভুল করেন। সতীর্থ ও ফ্যানদের কাছে নেইমার ক্ষমা চেয়েছেন।
লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতেন। এই ৩ পয়েন্ট তাঁর হিসাবে জমা রাখা হোক।









