গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সার্চ অপারেশনের সময় জঙ্গিদের গুলি, শহিদ জওয়ান

    সার্চ অপারেশনের সময় জঙ্গিদের গুলি, শহিদ জওয়ান

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরের ডডু-বসন্তগড়ে নিরাপত্তবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। মলত ডুডু-বসন্তগড়ের ওই এলাকা জঙ্গলে ঘেরা।
    চারিদিকে ঘন জঙ্গল হওয়ার কারণে জঙ্গিরা কোথায় লুকিয়ে থাকছে তার খোঁজ পাওয়া মুশকিল। সেনা সূত্রে খবর, কিছু জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেই সময় পাল্টা প্রত্যাঘাত করতে শুরু কর দেয় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে নিয়েছেন নিরাপত্তবাহিনীর আধিকারিকরা।
    জানা যাচ্ছে, এক জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে। তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।