গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোটার তালিকা নিয়ে আলোচনা চেয়ে ওয়াক আউট বিরোধীদের

    ভোটার তালিকা নিয়ে আলোচনা চেয়ে ওয়াক আউট বিরোধীদের

    0
    174
    ছবি সৌজন্যে : এক্স
    বাজেটের দ্বিতীয় পর্যায়ের অধিবেশনের শুরুর দিনেই ভোটার তালিকা নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যান মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা নাকচ করে দিতেই স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী সাংসদরা। এদিকে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন।
    সম্প্রতি ভোটার তালিকায় ভূতড়ে ভোটার, একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকার অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় আগামী ৩ মাসের মধ্যে ইউনিক এপিক নম্বর দিয়ে নতুন ভোটার কার্ড বানানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বাইট: রাহুল গান্ধী সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন বর্ষীয়াণ সাংসদ কপিল সিব্বল। এভাবে চলতে থাকলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র খাতায় কলমে থেকে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
    বাইট: কপিল সিব্বল ক্ষমতার অপব্যবহার করে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুটো ভোটার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। বাইটঃ সঞ্জয় সিং আলোচনার কোনও বিষয় নেই বিরোধীদের কাছে, তাই হইহল্লা, ওয়াকআউটের সিদ্ধান্ত বিরোধীদের খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিএল বর্মা। বাইট: বিএল বর্মা