
বাংলাদেশির পর এবার উত্তর মালদহের একই বুথে ৯ জন বিহারের ভোটারের নামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমবঙ্গ -বিহার সীমান্তবর্তী মালসাবাঁধ এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান।
সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে জানতে পারেন, ৯ জন বিহারের ভোটার রয়েছে, সেই বুথের ভোটার তালিকায়। যাঁদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এই রাজ্যেও আছে। তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান। বুলবুল খানের দাবি, এরকম আরও অসংখ্য বিহারের ভোটার ঢুকে রয়েছে এখানকার তালিকায়। সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে। যদিও এই ঘটনা জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সদস্য কিষান কেডিয়া বলেছেন, সব বিহারের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তৃণমূলই ঢুকিয়েছে। ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায়। এখন সবটা নাটক করছে। এদিকে, নেপালে যাওয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার ২ রোহিঙ্গা। ঘটনা কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকা। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ সে রেডওয়ান ও ফরমিনা আখতার নামে জনকে গ্রেফতার করে। অন্যদিকে, একেই ব্যক্তির দুই রাজ্যের ভোটার লিস্টে নাম। সেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয়রাই। এমনই ছবি ধরা পড়েছে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকায়।
অভিযোগ গত এক বছর আগে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকা থেকে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছিল। অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার খুঁজে অনেকের নাম বাদ দেওয়া গেলেও এখনও অনেকে ভুয়ো ভোটারের নাম বাংলা ও বিহার এই রাজ্যের ভোটার লিস্টে নাম রয়েছে বলে দাবি স্থানীয়দের।









