গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উত্তর-পূর্বকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে এনেছেন প্রধানমন্ত্রী : শাহ

    উত্তর-পূর্বকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে এনেছেন প্রধানমন্ত্রী : শাহ

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    দূরদর্শিতা ও সংবেদনশীলতার সঙ্গে উত্তর-পূর্বকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্ব কাউন্সিলের বৈঠকে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    তিনি বলেছেন, গত ১০ বছর উত্তর-পূর্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। প্রধানমন্ত্রী  উত্তর-পূর্বকে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বের নজরে এনেছেন। পাশাপাশি ১০ বছরে উত্তর-পূর্বে কাঠামোগত উন্নয়ন ঘটেছে। অনেক সমস্যা থাকা সত্ত্বেও উন্নতির দিকে এগিয়ে চলেছে উত্তর-পূর্বের রাজ্যগুলো। তাঁর মতে, উত্তর-পূর্বের পরিচয় এবং সংস্কৃতি রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে এনইসি-র বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক সম্পন্ন হয়েছে।