গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National উত্তরাখণ্ডে ফের ধস, আটকে বহু পর্যটক

    উত্তরাখণ্ডে ফের ধস, আটকে বহু পর্যটক

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তরাখণ্ডে ফের ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কের একাংশ। প্রাকৃতিক দুর্যোগের জেরে জাতীয় সড়কের জ়িরো পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

    এরফলে আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। এক ডজনেরেও বেশি পর্যটকদের গাড়ি আটকে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে কারও আটকে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়েছে। ওই মুহূর্তে জাতীয় সড়ক দিয়ে অল্প সংখ্যক গাড়ি যাতায়াত করছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গাড়িগুলি।

    ইতিমধ্যেই ভয়াবহ ভূমিধসের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই নিচের দিকে গড়িয়ে পড়ছে। আর তা দেখেই স্বাভাবিকভাবে আঁতকে উঠেছেন সকলেই।