গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইস্তাহারে প্রতিশ্রুতি দুর্নীতি নয় : কোর্ট 

    ইস্তাহারে প্রতিশ্রুতি দুর্নীতি নয় : কোর্ট 

    0
    191
    Promise in manifesto is not corruption  Court
    Promise in manifesto is not corruption Court

    রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি দুর্নীতির নমুনা নয় বলেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।কর্নাটকে ২০২৩ সালের বিধানসভা ভোটের সময়ে কংগ্রেসের ইস্তাহারে জনগণকে আর্থিক সহযোগিতা করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দুর্নীতির নমুনা অভিযোগ এনে মামলা হয়েছিল শীর্ষ আদালতে।

    সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ সেই আর্জি খারিজ করে বলেছে, কোনও রাজনৈতিক দল তাদের ইস্তাহারে যে সব প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাকে ওই দলের প্রার্থীর দুর্নীতি হিসেবে দেখা ঠিক নয়।ইস্তাহারে রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিচ্ছে এবং জনগণকে সরাসরি বা ঘুরিয়ে সহযোগিতা করার প্রশ্ন উঠছে, মামলার আবেদনকারীর মতে, সেই বিষয়টি ওই দলের প্রার্থীর দুর্নীতির নমুনা। আবেদনকারীর এমন ভাবনা কষ্ট-কল্পিত এবং গ্রহণযোগ্য নয়।