গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ তোলা মহিলার মৃত্যু

    ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ তোলা মহিলার মৃত্যু

    0
    194
    Death of woman who filed complaint against Yeddyurappa
    Death of woman who filed complaint against Yeddyurappa
    প্রজ্বল রেভান্নার পর এবার বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।১৪ মার্চ সদাশিবনগর থানায় এক মহিলা অভিযোগ করেছিলেন, একটি কাজে বিএস ইয়েদুরাপ্পার বাড়িতে গিয়েছিল তাঁর ১৭ বছরের মেয়ে।
    সেই সময়ে বিএস ইয়েদুরাপ্পা ওই নাবালিকার যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এরপরেই বিজেপির প্রবীণ নেতার বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের হয়। সেই মামলার সুবাদেই কর্নাটক হাইকোর্টের প্রবীণ আইনজীবী এস বালনের সঙ্গে সাক্ষাতের কথা ছিল নির্যাতিতার মায়ের। দেখা করার ঠিক একদিন আগে, রহস্যময় মৃত্যু হয় ৫৩ বছরের ওই মহিলার। এই মৃত্যুর কারণ নিয়েই উঠছে প্রশ্ন। এর পিছনে যৌন হেনস্থায় অভিযুক্ত বিএস ইয়েদুরাপ্পার হাত আছে কি না, প্রশ্ন তুলছেন অনেকে।