
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি বলিউডের অন্যতম জনপ্রিয় ও সুখী দম্পতি হিসেবে পরিচিত। ২০২৪ সালে ভারতের গোয়ায় পরিবারের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে করলেও সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন জ্যাকি।
তিনি জানিয়েছেন, তারা বিবাহিত হলেও মানসিকভাবে এখনো সিচুয়েশনশিপ-এ বিশ্বাস করেন।সাধারণত সিচুয়েশনশিপ বলতে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতিহীন সম্পর্ককে বোঝানো হলেও,জ্যাকি ও রাকুলের কাছে এর অর্থ ভিন্ন।জ্যাকি জানিয়েছেন, তারা দুজনেই জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন।একে অন্যের জীবনের শূন্যতা পূরণের চেয়েও তারা এখন একে অপরের সঙ্গ উপভোগ করতেই বেশি পছন্দ করেন।জ্যাকি বলেছেন, আমরা অত্যন্ত সুখী এবং চাই না কেউ জোর করে জীবনের শূন্যতা পূরণ করুক, বরং আমরা স্বতঃস্ফূর্তভাবেই একসঙ্গে থাকতে চাই।তাদের সম্পর্কের অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা।জ্যাকি জানিয়েছেন, রাকুলের সামনে তার প্রাক্তন প্রেমিকার ফোন এলেও তিনি তা ধরতে দ্বিধা করেন না। স্ত্রীর কাছে কোনো কিছু লুকানো পছন্দ করেন না তিনি।অন্যদিকে রাকুলও বেশ স্বাধীনচেতা। রাকুল মজার ছলে জানিয়েছেন,জ্যাকি তাকে ঘুরতে না নিয়ে গেলেও তিনি মন খারাপ করেন না, বরং নিজেই ছুটি কাটাতে চলে যান।উল্লেখ্য, জ্যাকি ভাগনানি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি একজন সফল প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে রাকুল বলিউডের ব্যস্ত অভিনেত্রী। ২০২২ সালে,দে দে প্যায়ার দে সিনেমায় রাকুল প্রীত সিং-র অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।






