গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নেপালের নির্বাচনে গণনায় এগিয়ে আরএসপি !

    নেপালের নির্বাচনে গণনায় এগিয়ে আরএসপি !

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৃহস্পতিবার রাত থেকেই নেপালের ১০টি কেন্দ্রে ব্যালট গণনা শুরু হয়ে গিয়েছে। নেপালের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৯ মার্চের মধ্য়েই ফলাফল ঘোষণা করা হবে।
    তবে সুনির্দিষ্ট ভাবে কবে ফলাফল প্রকাশ হবে, তা জানাতে পারেননি তিনি। গণনার ট্রেন্ড বলছে, জেন জি প্রিয় নেতার হাতেই যেতে চলেছে হিমালয়ের কোলের এই হিন্দু রাষ্ট্রের রাশ। জানা যাচ্ছে, ভোটে এগিয়ে রয়েছে র‍্যাপার থেকে রাজনীতিতে যোগ দেওয়া কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর , মোট ভোট পড়েছে ৬০ শতাংশ। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। যাদের মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থীর সংখ্য়াই বেশি।
    পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ২৭৫ সদস্যের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন ১৬৫ জন। বাকি ১১০ টি আসনের নির্বাচন হবে আনুপাতিক ভোটের হিসেবে। উল্লেখ্য ,নেপালের ভোটের দিকে তাকিয়ে ভারতও। জেন জি আন্দোলন ও গণবিক্ষোভের জেরে গত ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালে পতন হয় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের।