গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ড্রোন হামলা ইরানের

    বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ড্রোন হামলা ইরানের

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের ওপর আমেরিকা – ইজরায়েলের যৌথ হামলা ৬ দিনে পড়েছে। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এবার বাহরাইনের রাজধানী মানামায় ইজরায়েলি দূতাবাস লক্ষ করে ড্রোন হামলা চালাল ইরান।
    বৃহস্পতিবার ৫ মার্চ গভীর রাতে ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স নামে এক বাণিজ্যিক ভবনে হামলা চালায় ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলি দূতাবাসের অবস্থানের কারণে ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স বাণিজ্যিক ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্পূর্ণ ইজরায়েলের স্বার্থের উপর আঘাত করার জন্যেই এই ভবনে হামলা চালানো হয়েছে। তবে জানা গিয়েছে, ওই কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছনোর আগেই ইরানি ড্রোনটিকে শনাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয়। যার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হামলার দায়ভার স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
    লেবাননের অভ্যন্তরে প্রবেশ করে ইজরায়েলি সেনাদের পাশাপাশি ইজরায়েলের সমুদ্রবন্দরেও এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ টেলিগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্তের মারউন আল-রাস এবং কাফার কিলা এলাকায় অবস্থানরত ইজরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এছাড়া গোলান মালভূমির ‘ইয়োভ’ সামরিক ক্যাম্প এবং হাইফা বন্দরের একটি নৌঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।