গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment দীপিকাকে নিয়ে ফের গুঞ্জন

    দীপিকাকে নিয়ে ফের গুঞ্জন

    0
    8
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও নতুন জল্পনা শুরু হয়েছে। গত এক বছর ধরে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার, দুই কারণেই আলোচনায় রয়েছেন তিনি।

    মা হওয়ার পর কাজের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়ার খবরও সামনে আসে। জানা যায়, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এই শর্তের কারণে বেশ কয়েকটি বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে আল্লু অর্জুনের বিপরীতে নির্মাতা অ্যাটলি কুমারের নতুন ছবি,রাকা-তে অভিনয়ে সম্মতি দিয়েছেন দীপিকা।এরই মধ্যে শোনা যায়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। সেই খবর সামনে আসতেই নতুন গুঞ্জন ছড়ায়—,রাকা ছবিতে নাকি দীপিকার চরিত্রের পর্দায় উপস্থিতি কমিয়ে দেওয়া হচ্ছে। এমনও দাবি ওঠে, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই চরিত্র ছোট করা হচ্ছে।তবে এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। তাঁর বক্তব্য, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই কাজ এগোচ্ছে।

    দীপিকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে।নির্মাতা আরো জানিয়েছেন, দীপিকা পুরো টিমে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন এবং ভীষণ আনন্দময় একজন মানুষ।