
ভাতা ঘোষণার আড়ালে সরকার কার্যত স্বীকার করেছে তারা চাকরি দিতে অক্ষম। বাজেট পেশের পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকারভাতা নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি এই রাজ্যে দুই লাখেরও বেশি বেকার, পরিযায়ী শ্রমিক রয়েছেন, অথচ তাঁদের জন্য স্থায়ী কর্মসংস্থানের কোনও রূপরেখা নেই। বরং ভাতার পর ভাতা দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি পুরনো প্রকল্পের নাম বদলে নতুন প্রকল্প চালু করে সরকার আসলে একই নীতির পুনরাবৃত্তি করেছে।
এই পরেই তিনি বলেছেন বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণায় আদতে বাংলার যুব সমাজকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, চাকরি হবে না।








