গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk প্রকাশ্যে হামাস নেতা সিনওয়ার

    প্রকাশ্যে হামাস নেতা সিনওয়ার

    0
    188
    Sinwar is the leader of Hamas in public
    Sinwar is the leader of Hamas in public

    প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাত করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে।হামাসের একটি শীর্ষ সূত্র এই তথ্য জানিয়েছেন।

    সূত্রটি জানিয়েছে, সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যেকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন।তিনি সুড়ঙ্গে নয়, বরং মাটির ওপরে হামাস যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাত করেছেন।সূত্রটি দাবি করেছে, সিনওয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন।তিনি বলেছেন, সুড়ঙ্গের ভেতরে সিনওয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয়, তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর প্রপাগান্ডা।তারা মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা ঢাকতে এসব কথা বলে থাকেন।একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৪০ জনের বদলে ২০ পণবন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিও অস্বীকার করেছেন ওই সূত্র।সূত্রটি জানিয়েছে, গাজায় আটক পণবন্দীদের ঠিক কতজন এখনও বেঁচে আছে,তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে যে খবর প্রকাশিত হয়েছে, সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি।সূত্রটি দাবি করেছে, হামাসের হাতে প্রায় ৩০ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ,আইডিএফ এবং শিনবেত অফিসার আটক রয়েছে। এসব বন্দিকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে। কোনও পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া সম্ভব নয়।