
যেখানে ২০০২-০৩-এ এসআইআর সম্পূর্ণ করতে ২ বছর সময় লেগেছিল, সেখানে বাংলায় এসআইআর সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনের তাড়াহুড়ো সত্যিই সন্দেহজনক।
আক্রমণ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায় বিজেপি নেতারাই যদি ঠিক করেন কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে তাহলে তো এসআইআর বিজেপি সরকারই পরিচালনা করছে। তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন কি তবে বিজেপির হাতের পুতুল।
তিনি আরও বলেছেন আসলে নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে ভোটার লিস্টে সংশোধনের নামে নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। সব ভণ্ডামির পদাফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।






