গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পর্নোগ্রাফি নিয়ে নেপালের উদাহরণ দিল সুপ্রিম কোর্ট

    পর্নোগ্রাফি নিয়ে নেপালের উদাহরণ দিল সুপ্রিম কোর্ট

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পর্নোগ্রাফির ওপরে নিষেধাজ্ঞা জারি করতে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট। নেপালে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতেই জেন জি আন্দোলন শুরু হয়েছিল।
    সেই কথাই মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তবে চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানির হবে বলেও জানিয়েছে বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। আদালতের কাছে মামলাকারী আর্জি জানিয়েছিলেন, পর্নোগ্রাফি দেখায় নিষেধাজ্ঞা জারি করতে কেন্দ্রীয় সরকার একটি জাতীয় নীতি তৈরি করুক। বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা যাতে করে পর্নোগ্রাফি না দেখে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখায় নিষেধাজ্ঞা জারির আবদারও জানিয়েছিলেন তিনি।
    আবেদনকারী দাবি করেছিলেন, ভারতে প্রায় ২০ কোটি পর্নোগ্রাফিক ভিডিও অথবা ক্লিপ বিক্রির জন্য তৈরি রয়েছে। তার মধ্যে শিশু পর্নোগ্রাফিও রয়েছে। পর্নোগ্রাফি ব্যক্তি মানুষের পাশাপাশি গোটা সমাজের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। মনে করিয়ে দেন, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের কনটেন্টের সাইটগুলিকে ব্লক করার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের।