
এসআইআর আবহে এবার ২০০২ ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র-র। জানা গিয়েছে, ২০০২-র ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর নাম তাপস ভদ্র-র তিনি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তিনি বাসিন্দা বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের। এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন ২০০২ ভোটার তালিকায় তাঁর নাম নেই। তাপস ভদ্রের অভিযোগ, তিনি দীর্ঘ দিনের কাউন্সিলর। কিন্তু তাঁরই নাম নেই।
নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে। এই ব্যাপারে বারুইপুর বিডিও এর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।









