
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে ভিজেছে চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কিছু অংশ। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পরে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে বৃষ্টি হয়েছে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু জেলায়। রাজ্যেরই রানিপেট, তিরুভান্নামালাই, কাল্লাকুরিচি, আরিয়ালুর, পেরামবালুর, কারুর, ডিণ্ডিগুল, তিরুপ্পুর, কোয়েম্বত্তূর জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
ভারী বৃষ্টির কারণে চেন্নাইয়ের বেশ কিছু অংশে জল জমে তৈরি হয়েছে তীব্র যানজট। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।









