গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বেআইনি নির্মাণ রুখতে কাউন্সিলরদের ক্ষমতা কমালো রাজ্য

    বেআইনি নির্মাণ রুখতে কাউন্সিলরদের ক্ষমতা কমালো রাজ্য

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ রুখতে এবার কাউন্সিলরদের ক্ষমতা কমালো রাজ্য সরকার। এর জেরে একদিকে যেমন বেআইনি নির্মাণ আটকাতে প্রশাসনিক পদক্ষেপ করতে সুবিধে হবে।
    তেমনই নতুন নিয়মে আর্থিক জরিমানার কারণে রাজস্ব আদায়ও হবে। রাজ্যের বিভিন্ন পুর এলাকায় বড় সংখ্যায় আবাসন তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আবাসন তৈরির নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ। কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী বেআইনি আবাসন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। এরপরেই পুরএলাকায় আবাসন তৈরির অনুমোদনের নিয়মে বদল আনা হয়েছে। আগে পুরসভার চেয়ারম্যানকে মাথায় রেখেই আবাসন তৈরির অনুমোদন দিত সংশ্লিষ্ট পুরসভা। সেই কমিটির নাম ছিল বোর্ড অফ কাউন্সিলর্স। এতদিন তারাই আবাসন তৈরির অনুমোদনের বিষয়ে চড়ান্ত সিদ্ধান্ত নিতেন।
    এবার আবাসন নির্মাণের অনুমতির জন্য পুরসভার অফিসার এবং পদাধিকারীদের নিয়ে কমিটি গঠন করা হবে। এর সঙ্গে কাউন্সিলরের কোনও ভূমিকা থাকবে না। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পুরসভায় নির্দেশিকা পৌঁছনোর কাজ শুরু হয়েছে।