গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ব্যাঙ্ক প্রতারণায় কনকাস্ট স্টিলের কর্ণধারকে গ্রেফতার ইডির

    ব্যাঙ্ক প্রতারণায় কনকাস্ট স্টিলের কর্ণধারকে গ্রেফতার ইডির

    0
    501
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ব্যাঙ্ক প্রতারণা মামলায় কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করেছে ইডি। ১৬ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬ হাজার কোটি প্রতারণার অভিযোগ রয়েছে সঞ্জয় সুরেখার বিরুদ্ধে।

    মঙ্গলবার কলকাতা থেকে শুরু করে শহরতলি, জেলা একযোগে ১০ জাযগায় অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি থেকে ৪ কোটি টাকারও বেশি সোনার গয়না, একাধিক বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নিজের অফিসের কর্মীদের নামে ডামি অ্যাকাউন্ট খুলেছিলেন সঞ্জয় সুরেখা।

    এই অ্যাকাউন্ট থেকে টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ। বিদেশে টাকা পাচার করা হয়েছে কিনা, সঞ্জয় সুরেখাকে হেফাজতে নিয়ে তাই জানতে চান ইডির তদন্তকারী অফিসাররা।