
এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান শেষের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। ডেবার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য দেড় হাজার কোটি পাঠিয়েছিলেন। ৬০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার দিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানকে জঞ্জালে পরিণত করেছে। তাঁর আশ্বাস রাজ্যে বিজেপি সরকার এলে এক বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে এই অঞ্চলের নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র চূড়ান্ত অসহযোগিতা করেছে।
সম্প্রতি রাজ্যের তহবিল থেকেই কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরজন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৭-র মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।









