গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল শি জিনপিংয়ের

    ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল শি জিনপিংয়ের

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তাঁদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা এখনও সরকারি ভাবে প্রকাশ্যে আসেনি। ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন শুল্কনীতি ঘোষণার পর থেকে এই প্রথম ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। 
    শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ নিয়ে এখনও পর্যন্ত আমেরিকার তরফে কোনও বিবৃতি আসেনি। সোশ্যাল মাধ্যমেও কোনও মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশগুলির পণ্যের উপর শুল্ক চাপানোর আগে থেকেই চিনের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। ২ এপ্রিল অন্য দেশগুলির পণ্যের উপর শুল্ক আরোপ করার সময় চিনের উপরে আরও ৩৪ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। পাল্টা চিনা বাজারে আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপায় বেজিংও। তাতে দু’দেশের মধ্যে শুল্ক সংঘাত আরও বৃদ্ধি পায়। চিন পাল্টা শুল্ক চাপালে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন এবং মোট শুল্কের পরিমাণ হয় ৮৪ শতাংশ। তার সঙ্গে পূর্বের ২০ শতাংশ শুল্ক যুক্ত করলে মোট শুল্ক দাঁড়ায় ১০৪ শতাংশে। ট্রাম্প দফায় দফায় চিনা পণ্যের উপ শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন।
    ১২৫ শতাংশ করা হয়েছিল, পরে সেই শুল্কের পরিমাণ বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। এরপরই চিনা পণ্যের উপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮০ শতাংশ করা হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে জেনেভার বৈঠকের উপরে। ওই বৈঠকের পরে দু’দেশই ৯০ দিনের জন্য শুল্কযুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।