গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National চেনাব রেলব্রিজের উদ্বোধনে মোদী, ছবি শেয়ার ওমরের

    চেনাব রেলব্রিজের উদ্বোধনে মোদী, ছবি শেয়ার ওমরের

    0
    86
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে স্বীকৃত চেনাব ব্রিজের উদ্বোধন হবে শুক্রবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেটির পরিদর্শনে যান। চেনাব ব্রিজ ছাড়াও তিনি অঞ্জি ব্রিজও পরিদর্শন করেন যা ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতু। 
    এই দুই সেতু বানানো হয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রকল্প-এর অংশ হিসেবে। এর ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সারা বছর ধরে রেলপথে যোগাযোগ থাকবে জম্মুর এবং দেশের বাকি অংশের। আগে যেখানে বরফ বা খারাপ আবহাওয়ার জন্য যোগাযোগ বন্ধ থাকত, এবার তা হবে না। পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা সেতু দুটিকে ইঞ্জিনিয়ারিং চমক বলেই মনে করছেন সকলে। তা পরিদর্শন করে সোশ্যাল মিডিয়ায় জম্ম-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লেখেন, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, চেনাব ব্রিজ পরিদর্শন করলেন। শুক্রবার জম্মু ও কাশ্মীরের জন্য এক ঐতিহাসিক দিন। কারণ অবশেষে উপত্যকা রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হতে চলেছে। ২৮ হাজার কোটি টাকা খরচে এই ব্রিজ তৈরি হয়েছে উদামপুর-শ্রীনগর-বারামুল্লা প্রকল্পের আওতায়। পৃথিবীর উচ্চতম সেতুটি দাঁড়িয়ে আছে ১৭টি পিলারের ওপর। পুরো সেতুটি স্টিলের তৈরি এবং এর দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার।
    যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সেতুর। সে ভূমিকম্প হোক বা, বরফ ঝড় অনায়াসেই ব্রিজ সেই বিপর্যয় মোকাবিলা করতে পারবে। প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই সেতু। ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে রয়েছে ৮৬ কিমি দীর্ঘ এক টানেল।