গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর তোড়জোড়

    তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর তোড়জোড়

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিজেদের আকাশ শক্তি আরও জোরদার করতে মরিয়া তুরস্ক। ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে থাকতে নারাজ রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। ইউরোপীয় অংশীদার ও আমেরিকার কাছে দ্রুত উন্নত যুদ্ধবিমান পাওয়ার প্রস্তাব দিয়েছে আঙ্কারা।

    আলোচনার যুক্ত সূত্রগুলো এই তথ্য জানিয়েছে।উল্লেখ্য ন্যাটো সদস্য তুরস্কের সামরিক বাহিনী জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। গত কয়েক বছরের মধ্যে পশ্চিমী দেশগুলোর সাথে তাদের সেরা সম্পর্ককে কাজে লাগাতে চাইছে তুরস্ক। বলা হচ্ছে,নিজেদের বিমানবহরের সাথে ৪০টি ইউরোফাইটার টাইফুন যুক্ত করতে চাইছে তুরস্ক। যার জন্য তারা গত জুলাইয়ে একটি প্রাথমিক চুক্তি করেছিল। অন্যদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা আমেরিকার তৈরি এফ-৩৫ জেটও পেতে চাইছে।এদিকে,মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল। যারা শত শত এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ ফাইটার জেটের মতো মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করছে।

    গত এক বছরে ইরান, সিরিয়া, লেবানন ও কাতারে চালানো হামলায় নিয়ে এরদোয়ানের দেশ উদ্বিগ্ন। এই হামলাগুলো তুরস্কের কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এর ফলে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলা করতে এবং অরক্ষিত না থাকতে দ্রুত আকাশ শক্তির বাড়ানোর জন্য আঙ্কারা জোর প্রচেষ্টা শুরু করেছে।