গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইউক্রেন হাঙ্গেরিকে যুদ্ধে টানার চেষ্টা করছে

    ইউক্রেন হাঙ্গেরিকে যুদ্ধে টানার চেষ্টা করছে

    0
    24
    ছবি সৌজন্যে : এক্স

    প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে হাঙ্গেরিকে টেনে আনার চেষ্টার অভিযোগের জন্য ভ্লাদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়ার এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, চার বছর ধরে হাঙ্গেরিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা সংঘাতে অংশ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে।

    এই সময়ের মধ্যে জেলেনস্কি ব্রাসেলস এবং হাঙ্গেরির বিরোধী দলের সমর্থন পেয়েছেন। তিনি আরও  লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং বিরোধীরা একজোট হয়ে ইউক্রেনপন্থী সরকারকে হাঙ্গেরিতে ক্ষমতায় আনার জন্য সমন্বয় করে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের অন্যতম দীর্ঘ অপরিশোধিত তেল পাইপলাইন দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছেন। যা হাঙ্গেরির জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।জেলেনস্কির পদক্ষেপগুলো বুদাপেস্টের স্বার্থের বিরুদ্ধে কারণ তারা হাঙ্গেরির পরিবারগুলোর নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহকে বিপন্ন করে আসছে বলে দাবি করেছেন ভিক্টর অরবান। তাই জেলেনস্কিকে হাঙ্গেরিয়ান-বিরোধী নীতি পরিবর্তন করার  জন্য পোস্টে আহ্বান জানিয়েছেন আরবান।

    উল্লেখ্য, রাশিয়ান জ্বালানি আমদানিতে ইইউ নিষেধাজ্ঞা সত্ত্বেও হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সাশ্রয়ী মূল্যে তেল ক্রয় চালিয়ে যাচ্ছে।তবে ইউক্রেন তার অঞ্চল অতিক্রমকারী দ্রুজবা তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।