গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মালিয়া-চোকসি-মোদীদের ২২ হাজার কোটি উদ্ধার ইডির : নির্মলা 

    মালিয়া-চোকসি-মোদীদের ২২ হাজার কোটি উদ্ধার ইডির : নির্মলা 

    0
    142
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    বিজয় মালিয়া, নীরব মোদী মেহুল চোকসি-সহ আর্থিক প্রতারণায় জড়িত পলাতক একাধিক ব্যবসায়ীদের থেকে প্রায় ২২ হাজার ২৮০ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুধু সম্পত্তি বাজেয়াপ্ত করা নয়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
    কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, বিজয় মালিয়ার ১৪ হাজার ১৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং নীরব মোদীর ১ হাজার ৫২ কোটি টাকা রয়েছে। পাশাপাশি চোকসীর ২ হাজার ৫৬৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।তাঁর স্পষ্ট বার্তা, যে টাকা জনসাধারণের, যে টাকা ব্যাঙ্কে থাকা উচিত তা ব্যাঙ্কেই থাকবে।
    তা ফেরাতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। পাশাপাশি ন্যাশনাল স্পট এক্সেচেঞ্জ লিমিটেড আর্থিক দুর্নীতির তদন্তে নেমে প্রায় ১৮ কোটি টাকার বেআইনি সম্পত্তিও ইডি পুনরুদ্ধার করেছে।